ফরিদপুরে পুলিশের সহযোগিতা চাইল জামায়াত
- আপডেট সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / 677
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে আগামী ৩০ জুলাই মিছিল করবে জেলা জামায়াতে ইসলামী। এব্যাপারে পুলিশকে অবহিত করে সহযোগিতা চেয়েছে জামায়াতের একটি আইনজীবী প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পৌছে জামায়াতের একটি আইনজীবী প্রতিনিধি দল। তারা পুলিশ সুপার মো. শাহজাহানের সাথে সাক্ষাৎ করে এব্যাপারে অবগত করেন এবং সহযোগিতা চান। এরপরে তারা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব স্বাক্ষরিত একটি আবেদনপত্র পুলিশ সুপার কার্যালয়ের জমা দেন।

৬ সদস্যের ওই আইনজীবী প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী, অ্যাডভোকেট অলিউরআরিফ রহমান, এডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ অ্যাডভোকেট ফারুক হোসেন অ্যাডভোকেট সরোয়ার হোসেন
এব্যাপারে অ্যাডভোকেট রেজাউল হোসাইন শামীম বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ৩০ জুলাই রোববার সারাদেশে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওইদিন বিকেলে ফরিদপুরে মিছিল করার জন্য পুলিশ সুপারকে অবহিত করেছি এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করে একটি লিখত আবেদন জমা দেয়া হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে।
























