ফরিদপুরে ভোট ডাকাতি ও সহিংসতা বিরুদ্ধে জিরো টলারেন্স – জেলা প্রশাসক ফরিদপুর
- আপডেট সময় : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / 194
ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল আহসান তালুকদার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে ভোট ডাকাতি ও যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহন করা হবে। আমরা ভোট কেন্দ্র শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিব। এবার বাংলাদেলের নির্বাচন গেøাবাল ইস্যুতে পরিনত হয়েছে। আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ^বাসীকে উঁচু করে দেখাতে চাই।
তিনি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলা নবনির্মিত হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্র গিয়ে ভোটাররা যতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
পরে জেলা প্রশাসক উপজেলার পদ্মার চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ট্রলার ও স্কুলব্যাগসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করেন।


















