ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

শেখ সালমান আহমেদ, ফরিদপুর
  • আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / 339

ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। রায় প্রদানের সময় আসামি শহরের উত্তর আলীপুর মহল্লার বাসিন্দা মো. আক্কাস শেখ আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ছেলে শেখ আক্কাস মাদকাসক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা আদায় করে মাদক সেবন করতেন।

গত ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে আক্কাস মা আমেনা বেগমের কাছে নেশা করার জন্য টাকা চান। আমেনা বেগম টাকা দিতে অস্বীকার করলে আক্কাস প্রথমে মাকে একটি মেহগনি গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করেন। এর ফলে মা মাটিতে লুটিয়ে পড়েন।  এরপর আক্কাস দা দিয়ে মায়ের মাথায় কোপ দিয়ে পালিয়ে যান। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মৃত্যু হয় আমেনা বেগমের।

এ ঘটনায় আক্কাসের বাবা মো. মোজাহার শেখ বাদী হলে ছেলেকে একমাত্র আসামি করে পরদিন ৭ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. ফরহাদ হোসেন ২০১৮ সালের ১৩ এপ্রিল মাকে হত্যার দায়ে ছেলে আক্কাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পিপি নওয়ার আলী মৃধা জানান, আসামি আক্কাস পরে গ্রেফতার হন এবং তিনি জেল হাজতে ছিলেন। আদালত এ হত্যা মামলার ন্যায় বিচার করেছেন। এ রায়ের ফলে সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

ট্যাগস :

ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩