ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / 495

ফরিদপুর সদর উপজেলায় ছয় হাজার ৩৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কেএম শাইখ আকতার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের শিবরামপুরের মালেক শেখের ছেলে মো. হাবিবুর বাশার ওরফে সুমন শেখ এবং একই এলাকার রহমান শেখের ছেলে মো. তুহিন শেখ। তাদের কাছ থেকে একটি অটোরিকশা, দুইটি মোবাইল ফোন এবং নগদ প্রায় আট হাজার টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় হাজার ৩৯০ পিস ইয়াবাসহ সুমন ও তুহিনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩