ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 144

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষাণার সময় আসামি মো. সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদরের বিনোদপুর নিউ কলোনীতে।

মামলার বিবরণীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়িতে ২০১৮ সালের ১৫ আগষ্ট রাতে তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন দণ্ডপ্রাপ্ত স্বামী। পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেধে ঘরের আড়ার সঙ্গে বেধে রাখে পালিয়ে যায় তিনি।

এই ঘটনায় গত ১৭ আগষ্ট নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফরিদপুর জজ কোর্টের পিপি অ্যাড. নবাব আলী মৃধা জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক অশোক কুমার দত্ত আসামির উপস্থিতিতে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

তিনি আরও বলেন, হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত।

ট্যাগস :

ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:২৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩