ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে হত্যা মামলার রায়ে নির্মান শ্রমিকের মৃত্যুদণ্ডাদেশ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / 460

শেখ মনির হোসেন ফরিদপুর:

ফরিদপুরে নির্মানাধীন বাড়ির মালিকের ছোট ভাইকে হত্যার অভিযোগে নির্মাণ শ্রমিক জসিম উদ্দিনকে মৃত্যু দণ্ডাদেশ ও অর্থ-সম্পদ আত্মসাৎ এর অভিযোগে ৬ মাসের কারাদণ্ড অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত জসিম আদালতে উপস্থিত ছিল।

রাষ্ট্রে পক্ষের অতিরিক্ত কৌশুলী (এপিপি) এ্যাডভোকেট নওয়াব আলী মৃধা মামলা সূত্রে জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিকান্দি দাসপাড়া গ্রামের সুমন কুমার সাহার ভবন নির্মাণ কাজ ও এর দেখাশোনা করত নির্মাণ শ্রমিক জসিম। রাতে একা থাকা সমস্যা এমন অজুহাতে ভবন মালিক সুমন এর ছোট ভাই রাজু সাহাকে ডেকে নেয় জসিম। পরে রাতে রাজুর সাথে থাকা সোনার ব্রেসলেট ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে জসিম। পরে লাশ বস্তায় ভরে পাশের একটি শৌচাগারের ফেলে পালিয়ে যায় জসিম।
এ ঘটনায় ২০২১ সালের ২ জানুয়ারি নিহত রাজু সাহার মা অরুনা রানী সাহা বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহন শেষ রোবরার আদালত এ রায় ঘোষণা করে।

ট্যাগস :

ফরিদপুরে হত্যা মামলার রায়ে নির্মান শ্রমিকের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩