ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুর হুইসল বাজা অবস্থায় ট্রেন চলে গেল বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধীদুই যুবকের ওপর দিয়ে

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / 696

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে একটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইক্ষীর বনচাকী মাদ্রাসা-সংলগ্ন রেলগেট এলাকায় রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম মহল্লার সারোয়ার শেখের ছেলে মির্জু শেখ (৩২) এবং একই ওয়ার্ডের রায়পুর মহল্লার মৃত লুৎফর রহমানের ছেলে জাকারিয়া মিয়া (৩১)। তাঁরা দুজন বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।

থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে বাইক্ষীর বনচাকী মাদ্রাসা-সংলগ্ন রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেললাইনে বসেছিলেন ওই দুই ব্যক্তি। এ সময় রাজবাড়ী ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ‘রাজবাড়ী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি যাচ্ছিল। ট্রেনটি বারবার বাঁশি দিলেও তাঁরা রেললাইন ছেড়ে ওঠেননি। একপর্যায়ে ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন বলেন, নিহত যুবকেরা বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের বাঁশি শুনতে পাননি। বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দিয়েছে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

ফরিদপুর হুইসল বাজা অবস্থায় ট্রেন চলে গেল বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধীদুই যুবকের ওপর দিয়ে

আপডেট সময় : ০৬:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩