ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুর-১ আসনে বিএনপির ১২ নেতাকে দল থেকে বহিষ্কার

হারুন আনসারি ফরিদপুর
  • আপডেট সময় : ১০:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / 287

- ছবি: সংগৃহীত

দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই তিন উপজেলায় বিএনপির ১২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ওই নেতারা হলেন, বোয়ালমারী উপজেলা শাখা বিএনপির প্রচার সম্পাদক এস এম বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হাছান, সদস্য স্বপন ব্হ্ম, বোয়ালমারী উপজেলা জিয়া পরিষদের সভাপতি জাফর মাস্টার, উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুছ মোল্লা, বৈদেশিক-বিষয়ক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সদস্য আতিয়ার রহমান।

মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান। আলফাডাঙ্গা উপজেলার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, যুগ্ম আহ্বায়ক মো: নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুর-১ আসনে বিএনপির ১২ নেতাকে দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ১০:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩