ফারিদপুরে এডভোকেট শওকত আলীর ইন্তেকাল
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / 529
নিজস্ব সংবাদদাতা:
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও ফরিদপুর পৌরসভার সাবেক কর্মকর্তা শওকত আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আজ শুক্রবার সকেলে হৃদ রোগ তিনি আক্রান্ত হয়ে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। শওকত আলী জেলা ফরিদপুর সদরের কমলাপুর মৃত তৈয়ব আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে যান। আজ শুক্রবার বাদ এশা তার নিজ এলাকায় ফজলুল কোবির চাঁদ চেয়ারম্যানের পুকুর সংলগ্ন মসজিদে রাত ৯:৩০ নাগাদ মরহুমের নামাজে জানাজা শেষে আলীপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।




























