ফেনীতে অস্ত্রসহ আটক ১
- আপডেট সময় : ১২:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / 284
ফেনী: ফেনীতে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধারসহ মো. ইয়াছিন (৩৮) নামে এক অস্ত্রধারী আটক করেছে র্যাব-৭ এর ফেনী কাম্পের সদস্যরা।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে পৌর শহরের ফলেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. ইয়াছিন ফলেশ্বর গ্রামের মোস্তফা কোম্পানির ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
অস্ত্রধারী ইয়াছিন মাদককারবারি ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে দাবি র্যাবের।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, ফেনী-ফুলগাজী রোডের একটি মোটর গ্যারেজের সামনে মাদক কেনা-বেচার অবস্থান করছেন এক ব্যক্তি।
সন্ধ্যা ৬ টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিনকে আটক করে র্যাব।
আটকের সময় ইয়াসিনের কাছ থেকে একটি কালো রংয়ের ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করে র্যাব।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক অস্ত্রধারী ইয়াসিন ও উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


























