ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থককে হাতুড়িপেটা নৌকার সমর্থকদের

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / 160

রাজশাহীর বাগমারায় পৃথক দুটি স্থানে হামলা চালিয়ে এক কলেজছাত্রসহ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. এনামুল হক এমপির ৫ কর্মী-সমর্থককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. এনামুল হকের পক্ষে কথা বলায় নৌকার সমর্থক জাকির হোসেন হাতুড়ি দিয়ে পিটিয়ে আবু তাহের নামে এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করে। ঘটনাটি বুধবার রাত ৯টার দিকে সোনাডাঙ্গা ইউনিয়নের শিমলা বাজারে ঘটেছে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. এনামুল হকের সমর্থক শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বুধবার বিকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় নৌকার প্রার্থী আবুল কালামের ১০-১২ জন সমর্থক হাতে পিস্তল, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে সেখানে হামলা করে।

হামলায় আহতদের মধ্যে— জিল্লুর রহমান, তার ভাই বজলুর রহমান ও আলমগীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, আমি এই বিষয়ে থানায় আজ মামলা করব।

ট্যাগস :

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থককে হাতুড়িপেটা নৌকার সমর্থকদের

আপডেট সময় : ০১:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩