ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে কুয়াশা, তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / 186

ছবি সংগ্রহীত

তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। শীতের আগমন ধ্বনি এখন বাতাসে। কুয়াশাও বেড়েছে। ভোরে ও সন্ধ্যায় কুয়াশা পড়তে শুরু করেছে। চলতি সপ্তাহে এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশেপাশে এলাকা পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, গত সপ্তাহের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত সপ্তাহে ছিল তেতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা ও বরিশাল ছাড়া সব জায়গারই তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

ঢাকা ও বরিশালে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২, গত সপ্তাহে ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে আজ ১৯, গত সপ্তাহে ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :

বাড়ছে কুয়াশা, তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় : ১২:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২