ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাস-ট্রাক-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / 115

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর মহাসড়কের কালিহাতীর চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাক এবং সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে আহত যাত্রীদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালখোল গ্রামের বাসিন্দা হিরামুন বেগম (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি গ্রামের সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১৩)।

এছাড়া হাছনা (৩৫) ও সিএনজিচালক রবিউলকে (৩৫) গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বাস-ট্রাক-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৭:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩