ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে গতকাল দিনভর ছিল নানা আলোচনা। সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য। বিকেল পাঁচটায়

বিএনপির মতে সংলাপের দায়িত্ব সরকারের, আওয়ামী লীগ বলেছে সময় নেই

বিশেষ প্রতিবেদক ঢাকা
  • আপডেট সময় : ০৮:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / 188

ছবি: জাহিদুল করিম

নির্বাচনের তফসিল ঘোষণার সময় সংলাপের পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তাঁর বক্তব্য হচ্ছে, ‘পারস্পরিক প্রতিহিংসা, অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়।’ বিভিন্ন রাজনৈতিক দলও সংলাপে আগ্রহী। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপের বিষয়ে আগ্রহী নয়। দলটি বলছে, তফসিল ঘোষণার পর সংলাপ করার মতো আসলে সময় নেই।

বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির মধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিরোধী দলগুলো নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে।

এমন পটভূমিতে তফসিল ঘোষণার সময় সিইসি নির্বাচনে সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব, সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে।’

আলোচনার প্রশ্নে বিএনপি অবশ্য বলেছে, পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের। আর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন দল সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে। এমনকি তফসিল ঘোষণার আগে রাজনৈতিক সমঝোতার পর তফসিল ঘোষণার কথা বলেছে কোনো কোনো দল। এর মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করল।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রও শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ট্যাগস :

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে গতকাল দিনভর ছিল নানা আলোচনা। সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য। বিকেল পাঁচটায়

বিএনপির মতে সংলাপের দায়িত্ব সরকারের, আওয়ামী লীগ বলেছে সময় নেই

আপডেট সময় : ০৮:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩