ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মিছিলে যুবলীগের হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০

নোয়াখালী ও সেনবাগ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / 168

নোয়াখালীর সেনবাগের জমির মুন্সি এলাকায় বিএনপির হরতালের সমর্থনে মিছিলে যুবলীগ কর্মীদের হামলায় গুলিবিদ্ধসহ ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ অভিযোগ করেন, রোববার সকাল ৮টায় নোয়াখালীর সেনবাগের জমির মুন্সির হাট এলাকায় নোয়াখালী-চট্টগ্রাম হাইওয়েতে বিএনপি হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে শটগান ও দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে বিএনপির ২০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহতদের মধ্যে সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন ও যুবদল নেতা মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

অন্য আহতরা হলেন- মো. আলম, আবু সুফিয়ান, রুবেল মিয়া, বাদশা মিয়া, ইমরান আহমেদ, মোশাররফ হোসেন, মনির হোসেন, সিফাত মো. আবুল কাশেম, ইকবাল হোসেন, সবুজ মিয়া, মোজাম্মেল হোসেন, মহিন উদ্দিন, সাইফুল ইসলাম, অন্তর হোসেন, রাব্বি, রুবেল ও সঠিক উল্লাহ।

বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মফিজুর রহমান বলেন, আহতদের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনের অবস্থা সংকটাপন্ন।

এ বিষয়ে জানতে চাইলে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ওরফে ভিপি মোহন বলেন, বিএনপির মিছিলে হামলা বা গুলির কোনো ঘটনা জানা নেই।

এ ব্যাপারে সেনবাগ থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে কাউকে পায়নি। থানায় কোনো অভিযোগও করেনি।

ট্যাগস :

বিএনপির মিছিলে যুবলীগের হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০

আপডেট সময় : ০৯:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩