বিএনপির মিডিয়া সেল কর্মী মাহবুব মানিক আর নেই
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / 181
বিএনপির মিডিয়া সেলের কর্মী মাহবুব মানিক মারা গেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল জানান, বিএনপির মিডিয়া সেলের সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক মাহবুব মানিক মারা গেছেন। সকালে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।






















