ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 196

ফরিদপুর ও সিলেটে বিএনপির নেতা–কর্মীদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান চলছে। গণসমাবেশ সামনে রেখে বিএনপির ওপর চাপ বাড়াতেই এমন অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতারা। গণসমাবেশের দুই দিন আগে ফরিদপুরে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটেও বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। তাঁদের প্রচার–প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগও বিএনপি নেতারা করেছেন।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, গত রোববার রাতে সিলেট নগরের আম্বরখানা এলাকায় খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। এ ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে বিএনপি অভিযোগ করে।

ওই রাতেই বিএনপি ও অঙ্গসংগঠনের একটি বিক্ষোভ মিছিল থেকে নগরের রিকাবীবাজার এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনস্থল ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত মঙ্গলবার মধ্যরাতে বিএনপির অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ নেতা-কর্মীকে অভিযুক্ত করে মহানগর আওয়ামী লীগের এক নেতা কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর থেকেই বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তারের আতঙ্কে আছেন।

‘উনারা লিফলেট বিতরণ করছেন, করুক। সারা দেশেই তো উনারা করছেন, অসুবিধা কী? জেলা পুলিশের তরফ থেকে কোনো বাধা নেই।’
মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিএনপির নেতা-কর্মীদের অভিযোগের বিষয়ে সিলেটের পুলিশ সুপার

বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান

আপডেট সময় : ১০:৪৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২