ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়নগরে নৌকার প্রচারণায় পুলিশের সাবেক আইজিপি

মোঃরুবেল মিয়া বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • / 240

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর -বিজয়নগর )আসনে নৌকার প্রার্থী ওবাইদুল মুক্তাদির চৌধুরী পক্ষে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে প্রচার প্রচারণায় নেমেছে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরী।

সোমবার (১জানুয়ারি) সকালে বিজয়নগর উপজেলার আলাদাউদপুর এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণায় গিয়ে নৌকার লিফলেট বিতরণ করেন। এসময় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।

পরে বেলা ১২ টার সময় উপজেলার আলাদাউদপুর এলাকায় নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরী বলেন, বিজয়নগর উপজেলার উন্নয়নের একমাত্র কান্ডারী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি কে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। তিনি একজন জাতির বীর সন্তান। সৃজনশীল একজন মানুষ। তার মাধ্যমে বিজয়নগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। সামনের দিনও যেন বিজয়নগরের উন্নয়ন অব্যাহত থাকে। সে জন্য আপনারা আপনাদের মূল্যবান রায়টুকু আগামি ৭ তারিখ নৌকার পক্ষে দেয়ার জন্য সকলের কাছে অনুরোধ করেন।

প্রচারণার সময় তার সাথে ছিলেন চান্দুরা ইউপি চেয়ারম্যান এ এম সামিউল হক চৌধুর, তাজুল ইসলাম মতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আল আমিন, কাজী আশিকুল ইসলাম, কাজী আবুল বাসার, আইযুব আলী মেম্বার প্রমূখ।

ট্যাগস :

বিজয়নগরে নৌকার প্রচারণায় পুলিশের সাবেক আইজিপি

আপডেট সময় : ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪