ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান বিজয় দিবস

মোঃরুবেল মিয়া,বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)
  • আপডেট সময় : ১১:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / 131

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়।

সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন,প্রেসক্লাব, আ.লীগ, জাতীয় পার্টি, স্বাস্থ্য বিভাগ, অফিসার্স ক্লাব, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ।

পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধোদেরকে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  রুবাইয়া আফরোজ এর সভপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম,  স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাছুম, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল,প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী  প্রমুখ।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী এবং শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান বিজয় দিবস

আপডেট সময় : ১১:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩