বিজয়নগরে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্টান ও শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / 303
বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কলেজের হল রুমে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে আনিছুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক পরিচালক আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মো:জিয়াদুল হক বাবু,এনায়েত মাষ্টার,প্রভাষক মো:সুহেল সরকার,মো:হাফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই সবাইকে মাদকমুক্ত থাকতে হবে এবং লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠন করা যাবে।


















