বিজয়নগরে ৯মাস পর কবর থেকে লাশ উত্তোলন
- আপডেট সময় : ১০:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / 173
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামে দীর্ঘ ৯মাস পর আদালতে সুষ্ঠু তদন্তের স্বার্থে কবর থেকে ২৮শে নভেম্বর মঙ্গলবার বিকাল ২ঘটিকায় আদালতের নির্দেশে রুবেলের লাশ উত্তোলন করা হয়েছে।
গত ২১শে মার্চ ২০২৩ইং তারিখে উপজেলার জালালপুর গ্রামে আদম বাড়ির সামনে পাকা রাস্তায় আব্দুল হকের ছেলে রুবেল মিয়া (২৩) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উল্লেখিত ঘটনার পর প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আহত রুবেলকে সদর হাসপাতাল থেকে পুলিশ কেইস স্লিপ নিয়েছিল। এবং কোন না কোনভাবে আহতকে হত্যা করা হয়।
এরই প্রেক্ষিতে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন আহমদের ছেলে ফয়সাল আহমেদ তার ধর্তব্য অপরাধের সি আর ৩৩৪/২৩ একটি হত্যা মামলায় ৩০২ ধারায় এবং বাদীকে হত্যার চেষ্টায় ৩২৩/৩২৬/৩৮৫ সহ কয়েকটি ধারায় বাদী হয়ে, ৮জন এর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলার দায়েরের গ্রহণযোগ্যতায় বিজ্ঞ আদালত প্রথমে বিজয়নগর থানায় ও পরে ব্রাহ্মণবাড়িয়া সিআইডি তদন্ত করার আদেশ প্রদান করেন। ব্রাহ্মণবাড়িয়া সিআইডি তদন্তে মৃতদেহের ময়না তদন্তের অনুমতি প্রার্থনা করলে বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করে পুনরায় সিআইডিকে রুবেলের লাশ উত্তোলন করার আদেশ দেন। আদেশের প্রেক্ষিতে আজ নয় মাস পর উক্ত লাশ কবর থেকে উত্তোলন করে জেলা সদরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।



















