বীর মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগারে বই পড়া উৎসব ও কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
- আপডেট সময় : ০৯:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / 827
আজ ০৩.১০.২০২৩ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সিলেট বিয়ানীবাজারের সারপার বাজারে ‘ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগাগারে হয়ে গেলো ‘পঞ্চখণ্ড সুনাই বই পড়া উৎসব’ ও কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান। পাঠাগারের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আব্দুল্লাহ আল সাঈদ চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি জনাব এম এ হাছিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই জনপদের কবি হোসেইন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সামছুদ্দোহা ফজল সিদ্দিকী এবং ছড়াকার ও গীতিকার জনাব বিদ্যুৎ রঞ্জন দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের অর্থ সম্পাদক জনাব মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন আষ্টঘরী জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আবিদ রহমান, আষ্টঘরী জনকল্যাণ সমিতির সভাপতি জনাব নাহিদ চৌধুরী শাহিদ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট ছড়াকার ও গীতিকার জনাব বিদ্যুৎ রঞ্জন দেবনাথ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লেখক জনাব সামছুদ্দোহা ফজল সিদ্দিকী এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গল্পকার জনাব হোসেইন আহমদ চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদেরকে সত্যিকার মানুষ হবার আহ্বান জানান।
কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে সভাপতি জনাব এম এ হাছিব তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।






















