বেলী ফুল – নাদিরা বেগম
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০২:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 282
ফুল কলিগো ফুল কলি
তোকে একটা কথা বলি
ফুল হয়ে কখন ফুটবি?
আমার যে দরকার খুবই।
ফুল হয়ে ফুটবি যখন
ডালা ভরে আনব তখন
সুঁই সুতাতে গাঁথব মালা
বিনুনীতে ঝুলাব মালা।
তুই যে শ্বেত শুভ্র বেলী
বাতাসে নাচিস হেলে দুলি
তোর সুবাসে মন মাতায়
ভ্রমর গুনগুনিয়ে গান শোনায়।
পূজার থালা ,বরণ ডালা
খোঁপাায় দোলে তোর মালা
জন্মদিন ,বিয়ে বাড়ি
সবার কাছে তুই আদরিনী।


























