বোয়ালমারীতে পলাতক ৭ আসামী গ্রেফতার
শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / 397
ফরিদপুরের বোয়ালমারীতে বিশেষ অভিযানে সিআর ও জিআর মামলার পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার (২১ জুন) দিনগত রাতে বোয়ালমারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার তিনজন ও জিআর মামলার অপর চারজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দরিসহস্রাইল গ্রামের মুরাদ, রাখালতলী গ্রামের শফিক কাজী, ইমদাদুল কবির, নুরু কাজী, হাবিবুর রহমান,ছোলনা গ্রামের তৈয়াবুর রহমান ও উসমান গণি। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব গণমাধ্যমকে বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।




























