ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ১২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / 126
ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে মোবারক হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (৪ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে শহরের ছয় বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বিষয়টি জানিয়েছেন।
মোবারক হোসেন জেলা শহরের পীর বাড়ির আব্দুল আলীমের ছেলে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক গত ৭-৮ মাস আগে শহরের ছয় বাড়িয়ার সফর আলীর মেয়ে তানিয়াকে (১৮) পারিবারিকভাবে বিয়ে করেন মোবারক। বিয়ের পর তাদের সংসারে শান্তি ছিল না। একজন আরেকজনকে বিশ্বাস করতো না। মোবারক আজ সন্ধ্যায় শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তুচ্ছ একটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে মোবারক শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মোবারকের বাবা আব্দুল আলীমের অভিযোগ, মোবারককে তার স্ত্রী তানিয়া ও শ্যালক আশরাফুলসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। মোবারকের বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় তারা। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।
ওসি মো. আসলাম হোসাইন জানান, হাসপাতাল সূত্রে জেনেছি, এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।






















