কবিতা
ভালো মানুষের খোঁজে
তাহমিনা সুলতানা
- আপডেট সময় : ১১:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / 250
ভালো মানুষ দেখেছ কি ?
তেমন কাউকে খুঁজছি আমি
চরিত্রে এই আয়না ধরে
দেখেছি যে সবটা জুড়ে
অর্থ -কড়ির পিছে পিছে
রাতদিন সব ঘুরছে মিছে
মিথ্যা একটা মুখোশ পরে
সুযোগ বুঝে নিচ্ছে কেড়ে
বিবেক কোথায়, কই হারিয়ে?
অসততাতে গেছে ছেয়ে
এই পৃথিবী নষ্ট যে আজ
এই দুঃখ কার, নেই কোন লাজ
জন্ম নিক সেই আলোর পাখি
ঠোঁটে থাকুক রোদের হাসি
সত্য কিছু বাণী আসুক
নিত্য কিছু আলো আঁকুক ।




























