ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুখালীতে এক রাতে তিন নারী উদ্যোক্তার গরু চুরি

হারুন আনসারী ফরিদপুর
  • আপডেট সময় : ১১:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / 125

ফরিদপুরের মধুখালি উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামে একরাতে তিন নারী উদ্যোক্তার চারটি গরু চুরি হয়েছে। স্থানীয়ভাবে গরু মোটাতাজাকরণের প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের উদ্যোগে এসব গরু প্রতিপালন করে ভাগ্য উন্নয়নের চেষ্টা করছিলেন।

এরইমধ্যে সোমবাররাতে তাদের এসব গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। চিহ্নিত গরু চোরেরা এর সঙ্গে জড়িত বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

জানা গেছে, সোমবার রাতে জাহাপুরের ফরহাদ আহমেদ সোহানের স্ত্রী হালিমা খাতুনের একটি গাভি ও চার মাসের একটি ফ্রিজিয়ান বাছুর, খবির মুন্সির স্ত্রী জিন্নাত আরা বেগমের ১৯ মাস বয়সের একটি গরু, দিলিপ সাহার স্ত্রী রিমা সাহার একটি গরু চুরি হয়। এছাড়া নবু শেখের স্ত্রী আলেয়ার একটি গরু চুরির চেষ্টা চালানো হয়।

ক্ষতিগ্রস্ত হালিমা খাতুন জানান, সকালে ফোন করে তার চাচা খবির মুন্সির গরু চুরির খবর জানান। পরে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন তাদের গরু দুটিও নেই। এর আগেও এভাবে গরু চুরির পর ওই গরু পাশের গ্রামের এক চোরের নিকট থেকে উদ্ধার করা হয়। এজন্য গরু চুরির বিষয়টি জানার পরই সকালে ওই চোরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে সকালে তিনি নিজেই এসে আমাদের সঙ্গে দেখা করেন।

তার অভিযোগ, এসব গরু চুরি করে চোরেরা আগে পাশের কানাইপুরের মাধবপুরে রাখতো। এখন তারা পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে মানিকগঞ্জে তার এক বোনের খামারে নিয়ে রাখে।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এমন কোনো ঘটনার তথ্য জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

মধুখালীতে এক রাতে তিন নারী উদ্যোক্তার গরু চুরি

আপডেট সময় : ১১:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩