ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে জমজমাট ফুটবল সেমি-ফাইনাল: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্মৃতি টুর্নামেন্টে

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৯:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 349

ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার কোড়কদী ইউনিয়নের রামদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই জমজমাট খেলাটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল মোল্যাডাঙ্গি যুব সংঘ এবং নারুয়া যুব সংঘ একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মোল্যাডাঙ্গি যুব সংঘ জয় লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

মঞ্চে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

এই ফুটবল টুর্নামেন্টের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান।

উদ্বোধক: খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আবুল কাশেম আবুল।

অন্যান্য অতিথি: এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাবেক শিশু বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী পুলিন, মধুখালী সরকারী আইনউদ্দীন কলেজের সাবেক ভিপি শাহীন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম শেখ, কোড়কদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আসাদুজ্জামান মোল্যা (মাষ্টার), কোড়কদী ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ফুটবলের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। উপস্থিত নেতৃবৃন্দ এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

মধুখালীতে জমজমাট ফুটবল সেমি-ফাইনাল: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্মৃতি টুর্নামেন্টে

আপডেট সময় : ০৯:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫