ময়মনসিংহে ১১ থানার ওসি বদলি
- আপডেট সময় : ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / 149
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে ৬ মাসের বেশি সময় ধরে যেসব অফিসার ইনচার্জ (ওসি) কর্মরত ছিলেন তাদের অন্যত্র বদলি করা হয়েছে। এই ক্যাটাগরিতে জেলার ১৩টি থানার মধ্যে ১১ জন অন্যত্র বদলি হন।
যারা বদলি হয়েছেন তারা হলেন- কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দকে ভালুকা থানায়, ভালুকা থানার ওসি কামাল হোসেনকে ত্রিশাল থানায়, ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনকে কোতোয়ালি মডেল থানায়, হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায়কে গৌরীপুর থানায়, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মদকে মুক্তাগাছা থানায়, নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানকে ফুলবাড়িয়া থানায়, মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদকে নান্দাইল মডেল থানায়, ফুলবাড়িয়া থানার ওসি শাহীনুজ্জামান খানকে গফরগাঁও থানায়, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশারকে ময়মনসিংহ জেলার পাগলা থানায়, পাগলা থানার ওসি রাজু আহাম্মদকে জামালপুর জেলার মেলান্দহ থানায় এবং জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হককে হালুয়াঘাট থানায় বদলি করা হয়েছে।
এছাড়া সম্প্রতি ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে তারাকান্দা থানায় এবং তারাকান্দা থানার ওসি আবুল খায়েরকে ফুলপুর থানায় বদলি করা হয়।






















