মহাখালীতে উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে প্রাণ গেল শিশুর
বিশেষ প্রতিবেদক ঢাকা
- আপডেট সময় : ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / 906
রাজধানীর মহাখালী উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে এক শিশু মারা গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।আবদুল কাদের ইমন নামের এক পথচারী ওই শিশুকে উদ্ধার করেন। তিনি ও পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।


























