ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
  • / 248

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনলাখপীর সড়ক দুর্ঘটনায় জয় কুমার চন্দ্র দাশ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার বিকাল ৪টার দিকে আখাউড়া উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার তিনলাখপীর বটগাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের গৌরাঙ্গ চন্দ্র দাসের ছেলে জয়ী কুমার চন্দ্র দাস (৫৫)। ওই দুর্ঘটনায় আহত তিনজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিনলাখীর নামক স্থানে দাঁড়ানোর ছিল ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস একাধিক অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান একজন ও তিনজন আহত হন।

ট্যাগস :

মহাসড়কে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

আপডেট সময় : ০৮:৪৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩