ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাইক্রোবাসের চাকায় মিলল ২০ কেজি গাঁজা

হারুন আনসারী ফরিদপুর
  • আপডেট সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / 176

ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাসের চাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ আজিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার ভোরে ভাঙ্গা উপজেলার আতাদী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আজিজুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে ভাঙ্গার আতাদী এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা জেলার বোয়ালমারীগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসটির স্পেয়ার চাকার ভেতর সুকৌশলে রাখা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সময় গাঁজা রাখার দায়ে আজিজুর নামে ঐ মাদক ব্যবায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক মামলা দায়ের শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

মাইক্রোবাসের চাকায় মিলল ২০ কেজি গাঁজা

আপডেট সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩