ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘মাকে হত্যা করে বটি হাতে শুয়ে ছিলো সুমন’

জেলা প্রতিনিধি , নারায়ণগঞ্জ
  • আপডেট সময় : ১২:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / 145

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের হাতে মা খুন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লা রেলস্টেশন উকিলবাড়ি এলাকায় সড়কে এঘটনা ঘটেছে।

মায়ের নাম মধুমালা বেগম (৫৫)। আর ঘাতক ছেলের নাম সুমন মিয়া (৩৫)। এঘটনায় নিহত মধুমালার স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করার পর পুলিশ সুমনকে ধারালো বটিসহ গ্রেফতার করেছে।

নুরুল ইসলাম জানান, পরিবার নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন উকিল বাড়ি মোড় এলাকায় কামরুন নাহারের বাড়িতে ভাড়া থাকি। বাড়ির কাছে আমার ভাতের হোটেল আছে। আমরা স্বামী-স্ত্রী ওই হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান।

মানসিক ভারসাম্যহীন হওয়ায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই কন্যা সন্তানসহ বাবার বাড়ি চলে যায়। এরপর ৬বছর আগে সুমনকে বিদেশে (ইরাক) পাঠানো হয়। সেখানে দুই মাস থেকে দেশে চলে আসছে। রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে সুমন ঘর থেকে বটি নিয়ে এসে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এতে তার মা ঘটনাস্থলেই মারা যায়। এরপর সুমন বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়ে ছিলো। খবর পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বটিসহ গ্রেফতার করে এবং তার মায়ের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

‘মাকে হত্যা করে বটি হাতে শুয়ে ছিলো সুমন’

আপডেট সময় : ১২:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩