মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ হতে ইউএনও কে বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / 566
ফরিদপুরের মধুখালি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী এর বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেছে মধুখালী মাধ্যমিক শিক্ষা পরিবার ও বাংলাদেশ স্কাউট পরিবার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ানম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ানম্যান মোরশেদা আক্তার মিনা, শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক – কর্মচারী কল্যান সমিতির সভাপতি, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির হোসেন মৃধা, আশাপুর সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জাঁহাপুর স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, মানপত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক দিপঙ্কর পাল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্লা।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে, মাধ্যমিক শিক্ষা পরিবার ও স্কাউট পরিবার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকনের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

























