ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের দৌলতপরে ককটেল ফাটিয়ে ৭০ ভড়ি স্বর্ণ ছিনতাই

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / 181

মানিকগঞ্জের দৌলতপুরে চলতি পথে গতিরোধ করে ককটেল ফাটিয়ে দিলু রাজবংশী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে এক লাখ টাকাও ছিনতাই করা হয়।এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।‌ দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ দিকে বরংগাইল -টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে আসা জাকির হোসেন মৃধা (৩৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ছিনতাইকারী মো. জসিম উদ্দিন (৩৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী দিলু রাজবংশী(৪০) জানায়, আমি দৌলতপুর বাজারে মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী। প্রতিদিনের মতোই আজ রাতেও আমি আমার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম।’ তিনি জনান, ‘পথিমধ্যে দুটি মোটরসাইকেল করে পাঁচজন ছিনতাইকারী আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ট্যাগস :

মানিকগঞ্জের দৌলতপরে ককটেল ফাটিয়ে ৭০ ভড়ি স্বর্ণ ছিনতাই

আপডেট সময় : ০৪:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩