মা নাদিয়া নওশাদ
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / 375
মা,কি করে শোধ
করব তোমার ঋণ?
তুমি যে আমায় তোমার গর্ভে
ধারণ করেছিলে দশমাস, দশদিন।
এখনও মনে পড়ে তোমার কাছে গল্প
শোনার অসংখ্য রাত,
ঘুমের আগে আমার মাথায় তোমার
বোলানো কোমল স্পর্শের হাত।
আমার জীবনের রচিত সব গল্প,
তোমার কাছেই খুলে বলেছি অল্প স্বল্প।
মাগো,কতদিন দেখিনা
তোমার স্নিগ্ধ মায়াভরা মুখ,
যা দেখে শান্ত হতো মন
আনন্দে ভরে যেত আমার বুক।
আজ সবার মাঝে নেই তুমি
তাই বড় অসহায় আমি।
ত্রিভুবনে মা নেই যার,
বড়ই যাতনাময় জীবন যে তার।
সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন
জান্নাতের সকল সুখে যেন পরিপূর্ণ
হয় তোমার আখিরাতের জীবন।
























