ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
  • আপডেট সময় : ১১:০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / 143

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকার আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা- মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত তারেক চৌধুরী শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী নীল রঙের প্রাইভেট কার সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচ জন গুরুতর আহত হন। আহত পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ, আলামীনসহ শঙ্কটাপন্ন অবস্থায় ২ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে।

ট্যাগস :

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত, আহত ৪

আপডেট সময় : ১১:০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩