ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল নেতাকে না পেয়ে বড় ভাইকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের পর বুকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
  • আপডেট সময় : ১২:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / 161

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতাকে না পেয়ে তার গ্রাম সর্দার বড় ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের লালানগরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ নেতা তৌহিদের নেতৃত্বে প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নুরুল মোস্তফা বজল। তিনি সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের অবসরপ্রাপ্ত সুবেদার মজিবুল হকের পুত্র ও লালানগর গ্রামের সর্দার ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, দুর্বৃত্তরা নুরুল মোস্তফা বজলের একটি কব্জি পুরো কেটে ফেলা হয়েছে। এরপর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। তার মাথায় একাধিক কোপ ও শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

নিহত নুরুল মোস্তফা বজলের ছোট ভাই চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন বলেন, রোববার সন্ধ্যায় আমার বড় ভাই বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। এরমধ্যে স্থানীয় যুবলীগ ক্যাডার তৌহিদের নেতৃত্বে একদল অস্ত্রধারী লোক দুইটি সিএনজি নিয়ে এসে প্রথমে আমার ভাইকে গুলি করে। এরপর তারা ভাইকে কুপিয়ে হত্যা করে চলে যায়। সেখানে এতগুলো লোক ছিল। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করেনি।

ইসমাইল হোসেন বলেন, আমার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। উনার পোল্ট্রি খামার ও মাছের ঘের ছিল। পাশাপাশি তিনি গ্রামের সর্দার ছিলেন। তবে মূলত আমার রাজনীতির কারণে উনি এভাবে হত্যার শিকার হয়েছেন। তবে আমি শহরেই ছিলাম। পুলিশের গ্রেপ্তার এড়াতে আমি এখন বেশিরভাগ সময় চট্টগ্রাম শহরে থাকি।

ট্যাগস :

যুবদল নেতাকে না পেয়ে বড় ভাইকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের পর বুকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩