ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার, স্বামী আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / 150

মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রী চাঁদনী খাতুন হত্যার অভিযোগে স্বামী মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদনী জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহাজাহান আলীর মেয়ে। এ ঘটনায় চাঁদনীর বাবা থানায় মামলা করেছেন।

জানা যায়, এক বছর আগে মশিয়ার রহমানের সঙ্গে চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মশিয়ার বিভিন্ন সময় চাঁদনীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পরে মেয়েকে সুখি করতে ২ লাখ টাকা দিয়ে জামাইকে মোটরসাইকেল কিনে দেন চাঁদনীর বাবা। তারপরও মশিয়ারের নির্যাতন থামেনি। কয়েকদিন আগে শ্বশুরের দেওয়া মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।

সোমবার রাতে মশিয়ারের ওই ঘটনাকে কেন্দ্র করে চাঁদনীকে মারধর করলে তার মৃত্যু হয়। পরে হত্যার ঘটনা ধামাচাপা দিতে স্ত্রী আত্মহত্যা করেছে বলে অপপ্রচার করতে থাকে। ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। চাঁদনীর লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার, স্বামী আটক

আপডেট সময় : ০৭:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩