রাগ করেছে লক্ষীটি—কাজী নাজরিন
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / 337
রাগ করেছে লক্ষীটি আজ
মুখ করেছে ভার
বাবা মা বকা দিয়েছে
কেউ আজ নয় তার।
বাবা এসে ডাকছে ওরে!
লক্ষীটি তুই কই?
মায়ের ঘরে শুয়ে আছে
পাশে আছে বই।
মায়ের সাথেও লক্ষীটি আজ
কইছে না কোন কথা
মনের কোণে জমেছে আজ
লক্ষীটির কতো ব্যথা।
মা বলেছে মেলায় নেবে
বাবা কিনবে জামা
মেলায় আরো আসবে ছুটে
লক্ষীটির বড় মামা।
রাগ করেছে লক্ষীটি আজ
চুপটি করে আছে
ভাইয়া তার ক’দিন আগে
নানার বাড়ি গেছে।
খেলার সাথী ভাইয়া ছাড়া
দিন কাটে না ভালো
ভাইয়া পাশে থাকলে তবে
ঘরে জ্বলে আলো।
ভাইয়া বিহীন লক্ষীটির আজ
একা একা লাগছে
ভাইয়ার কাছে ছুটে যাবে
মনে সে সাধ জাগছে।
























