রাঙ্গুনিয়া হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত
- আপডেট সময় : ১১:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / 449
তানবির হোসেন রাংগুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ২০২২ সালে এসএসসি’তে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল করিম বিপ্লব। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বাদল কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাংগুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান,বিদ্যালয়ের দাতা সদ্যস আবুল ফজল সওদাগর, সহকারি প্রধান শিক্ষক আবু তালেব,। বাবু প্রদীপ সাহার সন্চলনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক যীশু কুমার বিশ্বাস , জাপর আহমেদ, নুরুল করিম, জাহেদুল ইসলাম,আনিস পারভেজ,সিনিয়র শিক্ষিকা মিসেস পারভিন আক্তার,মিসেস কৃষ্ণা চক্রবর্তী,মিসেস বাকিয়া প্রমুখ।
আতিথিরা বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্টান বিজয়ি দের মাঝে পুরুষ্কার তুলে দেন


























