ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী থেকে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ শুরু

জেলা প্রতিনিধি , রাজবাড়ী
  • আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / 208

সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু হয়েছে।

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে রাজবাড়ী থেকে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টায় দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চটি শুরু হয়েছে। ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারিপুর হয়ে শরীয়তপুরে গিয়ে রোডমার্চ শেষ হবে।

ফরিদপুর অভিমুখে যাত্রার পথে রাজবাড়ীর বসন্তপুরে একটি পথসভা হবে। পরে ফরিদপুরের রাজবাড়ীর রাস্তার মোড়ে একটি পথসভা হবে। এরপর ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে মাদারীপুরের দিকে যাবে রোডমার্চের বহর। পথে নগরকান্দা উপজেলার তালমার মোড়, গোলাপগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড, মাদারীপুরের মুস্তফাপুর বাসস্ট্যান্ডে পথসভা শেষে শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে সমাবেশ করে রোডমার্চ শেষ হবে ।

রোডমার্চের নেতৃত্ব দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। এসময় উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহজাদা মিয়া, রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, আজকের বিএনপির রোড মার্চে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে ও ডিবির টিম কাজ করবে। সকল ধরনের জনদুর্ভোগ এড়াতে পুলিশ মাঠে রয়েছে।

ট্যাগস :

রাজবাড়ী থেকে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ শুরু

আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩