রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / 599
রাজশাহীর নগরীর সাতবাড়িয়া এলাকায় গোসল করতে নেমে সিয়াম (১২) ও সানজিদ (১১) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে। নিখোঁজ দুই শিশুর বাড়ি হলো নগরীর সাতবাড়িয়া এলাকায়।
প্রত্যক্ষদশীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সিয়াম ও সানজিদ এক সাথে বাড়ির অদুরে পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা চেষ্টা করেও তাদের উদ্ধার করে পারেনি। পরে স্থানীয় লোকজন রাজশাহীর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ শুরু করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, দুপুরে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বর্তমানে তারা নিখোঁজ রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।


























