রাজশাহীতে রাতে হোটেলে পুলিশের হানা, আটক ২২ তরুণ তরুণী
সোহেল মল্লিক রাজশাহী
- আপডেট সময় : ০১:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / 187
রাজশাহী মহানগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্র্যান্ড আবাসিক হোটেল থেকে রাত দুইটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ২২ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরমধ্যে ১১ জন তরুণী। মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুন এর নেতৃত্বে, ডিবির ইন্সপেক্টর মশিউর ও বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবিরের উপস্থিতিতে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এদের আটক করা হয়। পুলিশ জানায়, এই হোটেলটিতে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা কারবার চলে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। হোটেল পরিচালনাকারী ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।

















