রাজশাহী রেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, স্টেশন ঘিরে রেখেছে পুলিশ
জেলা প্রতিনিধি , রাজশাহী
- আপডেট সময় : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / 133
রাজশাহী রেল স্টেশনে বোমাসদৃশ দুটি বস্তু দেখা গেছে। রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বস্তু দুটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা বাহিনী আরএনবির গোয়েন্দা শাখার এ এস আই উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আনুমানিক রোববার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে এক যাত্রীর পায়ে ককটেলসদৃশ দুটি বস্তু কে বা কারা ছুড়ে মারে বলে ওই যাত্রী অভিযোগ করেন।
এএসআই উজ্বল হোসেন বলেন, এটা রেলস্টেশনের একদম প্রধান ফটকের সামনে। বস্তু দুটি দেখতে ককটেলের মতো। বর্তমানে জায়গাটি ঘিরে রাখা হয়েছে। পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে সেটি নিষ্ক্রিয়সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




















