ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ পরিবেশে দশমী পালন সমাপ্ত

শেখ সালমান আহমেদ, ফরিদপুর
  • আপডেট সময় : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / 236

সারাদেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার শেষ দিন আজ। ষষ্ঠমী থেকে শুরু হয়ে দশমীতে বিসর্জনের মাধ্যমে পাঁচদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি। পূজার প্রথম দিনেই ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব, মোঃ কামরুল আহসান তালুকদার (পিপিএ) এবং ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ শাহজাহান (পিপিএম) হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। এদিন জেলা প্রশাসক মহোদয় পূজার নিরাপত্তা নিশ্চিতে আনসার – পুলিশের পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী Rapid Action Battalion (RAB) মোতায়েন করা হবে বলে জানান। সহিংসতার কোনো ঘটনা ঘটলে অপরাধী যেই হোকনা কেন তাকে কঠোর শাস্তির আওতায় এনে বিচারের ঘোষনা দেন। নিরাপত্তা নিশ্চিতে ফরিদপুরের পুলিশ সুপার জনাব, মোঃ শাহজাহান মহদয় বিশেষ দিকনির্দেশনার মাধ্যমে মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করেছেন।

ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ শাহজাহান (পিপিএম) এর দেয়া তথ্য অনুযায়ী ফরিদপুরে প্রায় ৮ শতাধিক মন্দিরে এবছর দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। জেলার সবগুলো পূজা মন্দিরে ৬ – ৮ সদস্যের আনসার বাহিনী মোতায়েন করা হয়েছিলো। এরসাথে ছিলো থানা পুলিশের বিশেষ নিরাপত্তা টিমের কড়া নজরদারি। জেলার বিভিন্ন পুজা মন্দিরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় শ-শরীরে পরিদর্শন করেছেন। জেলার বিভিন্ন পূজা মন্দিরে সরজমিন পরিদর্শন করে জানা যায় প্রশাসনের কঠোর নিরাপত্তা ও স্থানীয় সকলের সহযোগিতায় এযাবৎ কালে কোনো প্রকার সহিংসতা ঘটেনি। ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছী গ্রামের কয়েকটি প্রাচীন মন্দিরে প্রায় ৪০ – ৫০ বছর যাবত দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তবে এই দীর্ঘ সময়ের মধ্যেও কোনোদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একই ইউনিয়নের রুকুনী মিস্ত্রীপাড়া গ্রামের মন্দির কমিটির সদস্যরা বলেন, “কখনো কোনো সহিংসতা হয়নি এখানে, এবং স্থানীয় মুসলমান সম্প্রদায়ের যারা আছেন তারা বরাবরই আমাদের সহযোগিতা করেন, আমরা হিন্দু – মুসলমান মিলেমিশে ভাই ভাইয়ের মত বসবাস করছি”। প্রায় প্রত্যেকটা মন্দিরে জেলা পুলিশ, থানার অফিসার ইনচার্জ সহ অনন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মোবাইল নাম্বারের ব্যানার দেয়া হয়েছে। সর্বশেষ আমি নিজে একজন সংবাদকর্মী হয়ে বলতে চাই_

পৃথিবী-টা মানুষের হোক

ধর্ম থাকুক অন্তরে

মসজিদে আজান হোক

ঘন্টা বাজুক মন্দিরে।

ট্যাগস :

শান্তিপূর্ণ পরিবেশে দশমী পালন সমাপ্ত

আপডেট সময় : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩