শিশির বিন্দু সাহিত্য বাসরের অনুষ্ঠান
- আপডেট সময় : ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / 350
উঃ ২৪পরগনা পলতা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা “অব্যক্ত ”দপ্তরে গত (১১- ৯- ২৩) রবিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হল ঘরোয়া মাসিক সাহিত্যানুষ্ঠান “শিশির বিন্দু সাহিত্য বাসর” । আহ্বায়ক ছিলেন – পত্রিকার সম্পাদক – শিশির কুমার বাইন।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় সৃষ্টি পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট সংগীত শিল্পী শংকর প্রসাদ দেবনাথের স্বরচিত গান পরিবেশনের মাধ্যমে। স্বরচিত কবিতা পাঠে উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন – পথিক মন্ডল বি কে স্বপন মানবেন্দ্র ভট্টাচার্য আদিত্য রঞ্জন মন্ডল শেফালী সরকার শিশির কুমার বাইন সুকান্ত সরকার আনন্দ চন্দ্র মন্ডল সহ প্রমুখ।
স্বরচিত গান “করোনা কাঁদালো সবাইকে”পরিবেশন করে সকলের মন জয় করে নেন ডাঃ তারক মজুমদার। এছাড়াও বংশীবাদক শিল্পী আদিত্য রঞ্জন মন্ডলের সুরের মূর্ছনায় ও দীপ্তি বাইনের গানে সমগ্র অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন – আনন্দ চন্দ্র মন্ডল।


















