ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শৈশব নাদিরা বেগম

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 337

রাত গড়িয়ে দিন হয়
দিন গড়িয়ে হয় রাত
আমার সোনা বুড়ির সাথ’
কেটেছে কতই দিবস রাত।

স্মৃতির পাতা দেখলে হাসি
বুড়িটা আজ শান্ত বেশি
দাদুর মুখে শুনতে ছড়া
বুড়ির ছিলো ভীষণ ত্বরা।

দাদুর কাঁধে চড়তো বুড়ি
ঠিক যেন সে ইচ্ছে ঘুড়ি
দিনগুলো সব পড়লে মনে
একলা হাসি ঘরের কোনে।

গল্প ছড়া শুনতো বুড়ি
বয়সটা তার এখন কুড়ি
তবুও ওকে ডাকছি বুড়ি
সে দেখতে মিষ্টি ভারী।

আগের মতোই ছাদ বাগানে
নানান ফুল সুবাস আনে
কেবল বুড়ির নাচনটা নেই
আনন্দ তো শৈশবেই।

ট্যাগস :

শৈশব নাদিরা বেগম

আপডেট সময় : ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

রাত গড়িয়ে দিন হয়
দিন গড়িয়ে হয় রাত
আমার সোনা বুড়ির সাথ’
কেটেছে কতই দিবস রাত।

স্মৃতির পাতা দেখলে হাসি
বুড়িটা আজ শান্ত বেশি
দাদুর মুখে শুনতে ছড়া
বুড়ির ছিলো ভীষণ ত্বরা।

দাদুর কাঁধে চড়তো বুড়ি
ঠিক যেন সে ইচ্ছে ঘুড়ি
দিনগুলো সব পড়লে মনে
একলা হাসি ঘরের কোনে।

গল্প ছড়া শুনতো বুড়ি
বয়সটা তার এখন কুড়ি
তবুও ওকে ডাকছি বুড়ি
সে দেখতে মিষ্টি ভারী।

আগের মতোই ছাদ বাগানে
নানান ফুল সুবাস আনে
কেবল বুড়ির নাচনটা নেই
আনন্দ তো শৈশবেই।