ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্বেত পায়রা কাবেরী আকতার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / 251

একদিন পাহাড় চূড়ায় বসে একটা কবিতা লিখছিলাম।
কবিতার বিষয় বস্তু খুঁজে পাচ্ছিলাম না,
দাঁতে কলম কামড়ে ধরে ভাবছিলাম, ভালোবাসা নিয়ে লিখবো নাকি অন্য কোন কিছু লিখবো!

হঠাৎ কেমন ঝোড়ো হাওয়া এলো, ওলটপালট করে দিয়ে গেলো আমার কবিতার খাতা।
চোখে পড়লো এক শ্বেত শুভ্র পায়রা,
কেমন ডানা মেলে উড়ছে।
ধবধবে সাদা শাড়ির আঁচল উড়িয়ে ঝড় তুলছে।
মেঘ কালো চুল কোমরে দুলে দুলে এক ঢেউ তুলছে।

আমি কবিতা লেখা ভুলে মনে মনে এক সুর ধরলাম, যেনো আমি মিয়া তানসেন।
আচ্ছা কবির মনেও কি সুর বাজে?
অথচ তোমাকে নিয়ে এক মাইল পৃষ্ঠার কবিতা লেখা যেতো।

তোমাকে অনুভব করতে করতে কোথায় হাওয়া হলে হুর পরী?
ঠিকানা রেখে গেলে না যে!!
না হতে দিলে কবি, না হতে দিলে বেহালার সুর।
আমি রোজ একবার পাহাড় চূড়ায় উঠবো,
তোমাকে ঠিক একদিন আবার দেখবো শ্বেত পায়রার বেশে।

ট্যাগস :

শ্বেত পায়রা কাবেরী আকতার

আপডেট সময় : ১১:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২