ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে নারীদের ১০০ আসনের দাবিতে মানববন্ধন

নবনীতা চৌধুরী রাজশাহী
  • আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / 186

জাতীয় সংসদে নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে সম্মিলিত নারী সমাজ নামে একটি সংগঠন।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটি।

নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগ ও সম্মিলিত নারী সমাজ রাজশাহীর সভাপতি মর্জিনা পারভীন, আইন সহায়তা কেন্দ্র রাজশাহীর সভাপতি দিল সিতারা চুনি, পরিবর্তন রাজশাহীর সভাপতি রাশেদ রিপন, নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহীর সভাপতি সাবিহা সুলতানা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর সুলতানা পারভীন সাগরিকা প্রমুখ।

তারা বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। সেসব পরিকল্পনা বাস্তবায়নে নানা পদক্ষেপও গ্রহণ করেছে। এবার এ নারীদের জন্য আগামী জাতীয় সংসদে ১০০ টি সংরক্ষিত আসন দিতে হবে।

বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠির বৃহৎ সংখ্যক নারী। সারাদেশে প্রায় অর্ধেক নারী ভোটার। আর এ নারীর উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি। তাই নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করতে হবে।

ট্যাগস :

সংসদে নারীদের ১০০ আসনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩